ডেমরায় যুবকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৫, ১৬:৫৫আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৬:৫৫

রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় হাত-পা বাঁধা ও গলায় ফাঁস নেওয়া অবস্থায় অজ্ঞাত এক (২৬) যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে ডেমরার আমুলিয়া মডেল টাউনের চায়না বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে থানা-পুলিশ। নিহত যুবকের পরনে ছিল কালো গেঞ্জি ও জলপাই রঙের ট্রাউজার।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর কুমার দেবনাথ বলেন, মরদেহটি উপুড় হয়ে ছিল এবং হাত-পা পেছনে মোড়ানো অবস্থায় বাঁধা ছিল। গলায় কাপড়ের বেল্ট দিয়ে ফাঁস লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কোনও একটা অজ্ঞাত স্থান থেকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম