বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় রেশমা খানম (২৫) নামের এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ বানারীপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের মিরাজুল ইসলামের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে সুন্দরদী এলাকায় তোতা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, বাসার ছাদে কাপড় শুকাতে যান গৃহবধূ। এ সময় ছাদের ওপরে থাকা বিদ্যুৎ লাইনে ভেজা কাপড়ের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান রেশমা। পরে স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।








