ডিআইজি মিজানের অস্ত্রের লাইসেন্স বাতিল

মাগুরা প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ২০:৪৩আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২০:৫২

আদালতে ডিআইজি মিজান পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া বহুল আলোচিত ডিআইজি মিজানুর রহমানের নামে  ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে মাগুরা জেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে মাগুরার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. আলী আকবর এ আদেশ দেন।

এডিএম আব্দুস সালাম জানান, ‘দুর্নীতি দমন কমিশনে (দুদক) চলমান একটি দুর্নীতি মামলার কারণে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদের দেওয়া এক চিঠির ভিত্তিতে ডিআইজি মিজানের লাইসেন্স স্থগিত করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ১৯৯৮ সালে মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার পদে চাকরি করার সময়ে মাগুরা জেলা প্রশাসন থেকে একটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেন মিজানুর রহমান।’

৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৫ জুন ডিআইজি মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। দ্বিতীয় বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে ডিআইজি মিজানের বিরুদ্ধে। এছাড়া পুলিশের নিয়োগ ও বদলিতে ভূমিকা রাখা, গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানি করে টাকা আদায়ের অভিযোগও আছে তার বিরুদ্ধে। গত ১ জুলাই  ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে দুদকের মামলা মামলায় আদালতে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

আরও পড়ুন- 

ডিআইজি মিজান সাময়িক বরখাস্ত

ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর

/এফএস/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী