মাগুরায় নির্ধারিত সময়ের আগেই বোরো সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জন

মাগুরা প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৯, ১৮:৫৪আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২০:০৭

বোরো ধানক্ষেত নির্ধারিত সময়ের আগেই মাগুরার বোরো সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অন্যদিকে, দেশের অনেক জেলাতে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় সরকার এ অভিযানের সময় বৃদ্ধি করেছে। জেলা খাদ্য অধিদফতর সূত্র জানিয়েছে, ২৫ এপ্রিল শুরু হওয়া বোরো সংগ্রহ অভিযানের ৩১ আগস্ট ছিলো শেষ দিন। তার তিন দিন আগেই মাগুরায় লক্ষ্যমাত্রা ৩ হাজার ২৬০ মেট্রিক টন অর্জিত হয়।

সদর উপজেলায় এক হাজার ৬৭৮ মেট্রিক টন, শালিখায় এক হাজার ১২৬ মেট্রিক টন, শ্রীপুরে ১৫৪ মেট্রিক টন এবং মোহাম্মদপুরে ৩০২ মেট্রিক টন বোরো সংগ্রহ করা হয়েছে। প্রতিটি উপজেলাতেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

সারাদেশে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় এ সংগ্রহ অভিযানের সময়সীমা বাড়িয়ে আগামী ১৫ সেপ্টেম্বর করা হয়েছে।

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের কৃষক আব্দুর রহিম বলেন, ‘আমরা এখানে ২৬ টাকা কেজি দরে ধান বিক্রি করেছি।’

শহরের কাটাখালি এলাকার কৃষক আব্দুর রউফ বলেন, ‘আমাদের উৎপাদিত সব ধান আমরা বিক্রি করতে পারিনি। এক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা আমাদের খোলা বাজারে ধান বিক্রি করতে বাধ্য করছে। সরকারের উচিত এই লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি করা।’

মাগুরার কৃষি ও প্রকৃতি বিষয়ক বেসরকারি সংস্থা ‘পল্লী প্রকৃতি’র নির্বাহী পরিচালক শফিকুর রহমান পিন্টু বলেন, ‘বোরো সংগ্রহে মাগুরা লক্ষ্যমাত্রা অর্জন করেছে এটি আশার কথা। তবে কৃষক সরাসরি এ অভিযানে ধান বিক্রি করতে পেরেছেন কিনা সরকারকে তা খতিয়ে দেখতে হবে। আমরা পত্রপত্রিকায় দেখতে পাই, অনেক ক্ষেত্রেই মধ্যস্বত্বভোগীরা প্রভাব বিস্তার করে।’

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘ধান সংগ্রহের ক্ষেত্রে কৃষকের অধিকারকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম