গাজীপুরে সাত শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৯, ০৮:৪৫আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০৮:৪৭

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে শ্রীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় ওই এলাকা থেকে বিভিন্ন পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জহুরার নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব বলেন, জেলা প্রশাসনের সহায়তায় শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি, উজিলাব ও কেওয়া গ্রামের ৬টি জায়গায় এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে স্থাপিত এক ইঞ্চি, দুই ইঞ্চি ও তিন ইঞ্চি ব্যাসের প্রায় সাত কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ বিপুল পরিমাণ পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
তিনি জানান, তিতাস গ্যাস অফিসের অনুমোদন না নিয়ে স্থানীয় প্রভাবশালীরা রাতের অন্ধকারে ১৫ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে এসব বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়। অবৈধভাবে গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’