জয়পুরহাট পুলিশ সুপারের সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের

জয়পুরহাট প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৯

জয়পুরহাট

জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে জেলা পুলিশের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত জরুরি প্রতিবাদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, আসামি ধরতে গিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলামকে রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে পিটিয়ে আহত করে জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা সোমবার (২ সেপ্টেম্বর) গোয়েন্দা পুলিশের অফিসে বক্তব্য নিতে গেলে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

এই ঘটনার প্রতিবাদে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, কোষাধক্ষ্য মাশরেকুল আলম, সাংবাদিক নৃপেন্দ্রনাথ মণ্ডল, নন্দকিশোর আগরওয়ালা, তপন কুমার খা, শাহজাহান সিরাজ মিঠু, আলমগীর চৌধূরী, আবু মুসা, আব্দুর রহমান রনি, শাহিদুল ইসলাম সবুজ প্রমুখ।

পুলিশ সুপারের আচরণের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছেন সাংবাদিকরা। সেই সঙ্গে এই ঘটনার সম্মানজনক সমঝোতা না হলে আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) শহরে জেলার সব সাংবাদিকদের নিয়ে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 আরও খবর: ছাত্রলীগ নেতাকে পেটালো পুলিশ, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এসপি’র 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের