জিএম কাদেরের বিরোধিতাকারীরা জাতীয় পার্টির শত্রু: ফিরোজ রশীদ

কক্সবাজার প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:১০

কক্সবাজারের হোটেল শৈবালে সংবাদ সম্মেলনে ফিরোজ রশীদ ‘যারা জিএম কাদেরের বিরোধিতা করছে তারা জাতীয় পার্টির শত্রু। কারণ তারা বারবার জাতীয় পার্টিকে বিতর্কে ফেলছে।’ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টায় কক্সবাজারের হোটেল শৈবালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ।

এ প্রসঙ্গে ফিরোজ রশীদ বলেন, ‘যারা জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে চ্যালেঞ্জ করছেন তারা পার্টির গঠনতন্ত্রকে  অস্বীকার করছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরই চেয়ারম্যান। জিএম কাদেরের নেতৃত্ব চট্টগ্রাম বিভাগীয় জাতীয় পার্টি সমর্থন করে।’

এ সময় দলীয় গঠনতন্ত্রের ব্যাখ্যা করে কাজী ফিরোজ রশিদ বলেন, ‘গঠতন্ত্র অনুযায়ী দায়িত্বরত চেয়ারম্যান যাকে দায়িত্ব হস্তান্তর করবেন তিনিই চেয়ারম্যান হবেন। প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ জিএম কাদের সাহেবকে লিখিতভাবে চেয়ারম্যান করেছেন। যা গঠনতন্ত্র মোতাবেক হয়েছে।’

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচন করা তিনি বলেন, ‘১৬ জন সংসদ সদস্যের সম্মতি নিয়ে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে প্রস্তাব করা হয়। সবার মতামত অনুযায়ী এ প্রস্তাব করা হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন– সাবেক সংসদ সদস্য খোরশেদ আরা হক, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফি, কেন্দ্রীয় নেতা মুহিবুল্লাহ, অ্যাডভোকেট মো. তারেক, মাস্টার মনঞ্জুর আলম, নাজিম উদ্দিনসহ চট্টগ্রাম বিভাগের শীর্ষ নেতারা।

আরও পড়ুন: 

১৩ সদস্যের সংসদীয় বোর্ড গঠন: রওশনকে চেয়ারম্যান করে জাপার একাংশের চিঠি ইসিতে 

জাপা ভাঙেনি, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জিএম কাদের

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের