মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুষার আহমেদ (২০) নামে এক ছাত্রলীগ নেতা মারা গেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদমপুর সড়কের উপজেলা সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুষার উপজেলার রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের ইলিয়াস আলীর পুত্র।

স্থানীয়রা জানান, শনিবার উপজেলা সংলগ্ন আদমপুর সড়কের ডা. গৌরমনির বাসার সামনে একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা মোটরসাইকেল আরোহী তুষারকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তুষারকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীন চন্দ্র দাশ জানান, সিএনজি অটোরিকশাটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের