ডেঙ্গুতে রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৬

বেবী বড়ুয়া

বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমা ওরফে বেবী বড়ুয়া (৩২) ডেঙ্গু‌তে আক্রান্ত হ‌য়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫৭ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি রুমা উপজেলা চেয়ারম্যান ও রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে শারীরিকভাবে অসুস্থবোধ করলে রুমার একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করান। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর তাকে চট্টগ্রামে নিয়ে সিএস‌সিআর নামে একটি বেসরকারি ক্লি‌নিকে ভর্তি করানো হয়। ওই ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোরে তি‌নি মারা যান।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্বামী ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি