মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বরিশাল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১

মনোনয়নপত্র জামা দেন আ.লীগ প্রার্থী মুনসুর আহমেদ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টার মধ্যে তারা মনোনয়নপত্র জমা দেন। আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল।

নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান আইনজীবী মুনসুর আহমেদ, বিএনপি থেকে ওয়াহিদ হারুন, জাতীয় পার্টির হানিফ হাওলাদার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম, স্বতন্ত্র আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মাহফুজুল আলম লিটন ও মশিউর রহমান পলাশ।

জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম জানান, প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই আগামী ১৫ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৪ অক্টোবর ভোট গ্রহণ। প্রথমবারের মতো এ উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহণ করা হবে। এ উপজেলায় মোট ভোটার দুই লাখ ১৮ হাজার ৮৮৬ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি