রুমায় ৬ জনকে অপহর‌ণের অভিযোগ

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫

বান্দরবান

বান্দরবা‌নের রুমায় ৬ জন পাড়াবাসীকে অপহর‌ণের অভিযোগ উঠে‌ছে পাহাড়ি দুর্বৃত্তদের বিরু‌দ্ধে। র‌বিবার (১৫ সে‌প্টেম্বর) দুপু‌রে রুমা উপজেলার সদর ইউনিয়‌নের ৯নং ওয়া‌র্ডের সামাখাল পাড়ায় এই ঘটনা ঘ‌টে।

অপহৃতদের ম‌ধ্যে ৫ জ‌নের নাম পাওয়া গে‌ছে। তারা হ‌চ্ছেন- ফুঅং মারমার ছে‌লে বাসিং অং মারমা ( ৩০), পুথোয়াই অং মারমার ছে‌লে হ্লামং মারমা (৪৯), ক্যাহ্লাউ মারমার ছে‌লে মংগ্যাই মারমা (৫৮), ঞোথোয়াই মারমার ছে‌লে চিংথোয়াই  মারমা (৫৪), মৃত. ক্যামংসি মারমার ছে‌লে থোয়াই মারমা (৬২)।  তারা সবাই সামাখাল পাড়ার বা‌সিন্দা।

সামাখাল পা‌ড়ার নাইতং পাড়াবাসীরা জানান, শ‌নিবার কিছু সন্ত্রাসী সামাখাল পাড়াবাসীর কা‌ছে চাল এবং তরকারি চায়। বিষয়‌টি পাড়াবাসীরা‌ স্থানীয় আইনশৃঙ্খলা বা‌হিনী‌কে অবগত কর‌লে আজ ৬ জন‌কে অপহরণ করা হয়।

তারা আরও জানায়, ঘটনার পরপরই  সামাখা‌লের পা‌শে গু‌লির শব্দ পাওয়া গে‌ছে। এতে ধারণা করা হ‌চ্ছে, সন্ত্রাসীরা তা‌দের‌ আশপা‌শেই কোথাও আটক ক‌রে রে‌খে‌ছে।

এ বিষ‌য়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কা‌শেম জানান, ঘটনার খবর পে‌য়ে‌ছি। খোঁজ নেওয়া হ‌চ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম