কোম্পানীগঞ্জে শিক্ষকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৫

নোয়াখালী

পরীক্ষায় অনৈতিক সুবিধা না দেওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের শিক্ষক তানভীর আহমেদের ওপর হামলার ঘটনায় পার্থ চৌধুরী (২২)নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি সে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপাদ্দিলামছি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক পার্থ চৌধুরী (২২) একই এলাকার শ্রীবাস চৌধুরীর ছেলে।   

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সরকারি মুজিব কলেজে ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ২০১৮ এর ইংরেজি পরীক্ষা চলছিল। এসময় ১০১ নম্বর কক্ষের পরীক্ষার হলে অনৈতিক সুবিধা না দেওয়ার জের ধরে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার সময় কবিরহাট পৌরসভা ছাত্রলীগের নেতা তানভীর আহম্মেদ তানজিল ও ফয়সাল আসাদ বিন আজাদের নেতৃত্বে উপজেলার সরকারি মুজিব কলেজের প্রভাষক তানভীর আহমেদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় শনিবার রাতে প্রভাষক তানভীর আহমেদ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী