মির্জাপুরে নৌকা ডুবে কলেজছাত্রী নিখোঁজ

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:০০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:০১

টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবে নীলিমা (১৭) নামের একজন কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া এলাকায় নদী পারাপারের সময় এই ঘটনা ঘটে।

নিখোঁজ নীলিমা উপজেলার উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আলম লস্করের মেয়ে। সে উপজেলার নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ নীলিমাকে দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

মির্জাপুর ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান রবিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকালে ঢাকা থেকে ডুবুরি দল এসে পুণরায় উদ্ধার তৎপরতা চালাবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছুটির পর এক শিক্ষকসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী নৌকাযোগে ওই নদী পার হচ্ছিলো। এসময় নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে ডুবে যায়। অন্যান্যরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নীলিমা ডুবে নিখোঁজ হয়। এঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে বিপাশা নামের এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী