সেবার মান বাড়াতে বাংলাবান্ধা স্থলবন্দরে সেমিনার

পঞ্চগড় প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৯

বাংলাবান্ধা স্থলবন্দরে সেমিনার ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) ও ল্যান্ড কাস্টমস পোর্টের (এলসিপি) বিদ্যমান সমস্যা চিহিৃত এবং সমস্যা সমাধানে ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি সেমিনার রবিবার (১৫ সেপ্টেম্বর) তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্ত পর্যবেক্ষণ চৌকিতে (বিওপি) অনুষ্ঠিত হয়েছে। নতুন কৌশল ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ স্থলবন্দর ব্যবহারকারীদের সেবা দেওয়ার বিষয়ে সেমিনারে বক্তারা আলোচনা করেন। বাংলাবান্ধা জিরো পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, বডি ও ব্যাগ স্ক্যানার স্থাপন এবং প্রশিক্ষিত কুকুরের ব্যবহারসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিজিবির সেবা কার্যক্রম শিগগিরই চালু করা হবে বলে বিজিবির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।
বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফীন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বকীয়তা রক্ষায় বাংলাবান্ধা আইসিপিতে নিয়োজিত সব সংস্থা যৌথভাবে কাজ করলে সরকারের রাজস্ব বাড়বে। অন্যদিকে মাদকদ্রব্য ও চোরাচালান রোধ করা সম্ভব হবে। সেমিনারে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, কাস্টমস ও ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্থলবন্দর সীমান্ত দিয়ে কীভাবে জিনিসপত্রের সঙ্গে চোরাচালান হয় সেমিনারে তা হাতে-কলমে উপস্থাপন করেন বিজিবি সদস্যরা।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন এই সেমিনারের আয়োজন করে। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সেমিনারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী, বাংলাবান্ধা স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ইছাহাক আলী, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজারউদ্দিন, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার মামুন সোবহান প্রমুখ আলোচনায় অংশ নেন।

 

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের