মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো গার্মেন্ট পণ্য যাচ্ছে বিদেশে

মোংলা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০০

মোংলা বন্দর দিয়ে গার্মেন্ট পণ্য রফতানি শুরু মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো গার্মেন্ট পণ্য রফতানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ৪০ ফিট কন্টেইনারে করে ৭৫০ বান্ডিলে ২০ হাজার ৫৬৮ পিস সোয়েটার রফতানি করা হয়েছে। হংকং এর পতাকাবাহী এমভি মার্কস ওয়ালগেস জাহাজে এ পণ্য রফতানি করা হয় বলে জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল। এ পণ্য জার্মানির হামবুর্গ বন্দরে যাবে।

মোস্তফা কামাল আরও জানান, ‘মোংলা বন্দর দিয়ে তৈরি পোশাক রফতারির কার্যক্রম শুরু হওয়ায় এ বন্দরের গুরুত্ব বাড়বে। সুযোগ সুবিধার কথা চিন্তা করে রফতানিকারকরা এ বন্দর ব্যবহার করবেন।’

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো গার্মেন্ট পণ্য রফতানি করা সিএন্ডএফ (কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট) শেখ রফিকুর রহমান বলেন, ‘আগে কাস্টমসের মাধ্যমে গার্মেন্ট পণ্য বিদেশে রফতানি করতাম আমরা। কিন্তু মোংলা বন্দরের মাধ্যমে এবারই প্রথম। মূলত আমাদের পরামর্শেই বন্দর কর্তৃপক্ষ এ উদ্যেগ গ্রহণ করে।’

দুপুরে বন্দর জেটিতে গার্মেন্ট পণ্য রফতানির সময় সংশ্লিষ্ট এজেন্ট ছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল, সহকারী ট্রাফিক ম্যানেজার মো. কুদরত আলী ও ট্রাফিক কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী