পাহাড়ে চোখে পড়ার মতো উন্নয়ন হ‌য়ে‌ছে: বীর বাহাদুর

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৫

হিলটপ রেস্ট হাউজের কটেজ উদ্বোধন করছেন মন্ত্রী বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্র‌তি‌নিয়তই কাজ কর‌ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি ব‌লেন, ‘বর্তমান সরকা‌রের আম‌লে পাহাড়ি অঞ্চ‌লের এত উন্নয়ন হ‌য়ে‌ছে যা চো‌খে পড়ার মতো। ঘ‌রে ঘ‌রে বিদ্যুৎ, শিশু‌দের জন্য বিদ্যালয়, আবাসন ব্যবস্থা– সবকিছুরই উন্নয়ন ক‌রে‌ছে সরকার।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দুই কোটি ১০ লাখ টাকার পৃথক তিনটি উন্নয়ন কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা ব‌লেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বাসভবন এবং হিলটপ রেস্ট হাউজে দৃষ্টিনন্দন সাঙ্গু ও মাতামুহুরী কটেজের উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন– পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য (প্রশাসন) আশীষ কুমার বড়ুয়া, সদস্য (বাস্তবায়ন) হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বান্দরবান ইউনিট অফিসের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি অমলকান্তি দাশ প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী