কর্তৃত্ববাদী গণতন্ত্রের কারণে লুটপাট, ক্যাসিনোতে অর্থ: জোনায়েদ সাকি

যশোর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৮

কর্তৃত্ববাদী গণতন্ত্রের কারণে লুটপাট, ক্যাসিনোতে অর্থ: জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, কর্তৃত্ববাদী গণতন্ত্রের কারণে দেশে লুটপাট চলছে এবং সেই অর্থ ক্যাসিনোগুলোতে মিলছে। এর দায় সরকার এড়াতে পারে না। শুক্রবার বিকালে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, কিভাবে দেশের ব্যাংক লুট হয়ে যাচ্ছে, কিভাবে শেয়ারবাজার লুট হয়ে যাচ্ছে, কিভাবে প্রকল্পগুলো লুট হয়ে যাচ্ছে! পদ্মা সেতুর প্রকল্প যখন ১০ হাজার কোটি টাকার ছিল, তখন বিশ্বব্যাংক বললো দুর্নীতি হবে। এরপর অনেক হৈচৈ হলো। আর সেই প্রকল্পের বাজেট এখন হয়েছে ৩৯ হাজার ৪০০ কোটি টাকা। কিভাবে ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৩৯ হাজার কোটি ছাড়ালো- সেই বিষয়টি আমরা কেউই বিবেচনার মধ্যে রাখছি না। কোনও প্রতিবাদ নেই, কোনও পর্যালোচনা নেই, কোনও জবাবদিহিতা নেই।

তিনি বলেন, সরকারের গৃহীত প্রকল্পগুলোর ব্যয় ও বাজেট সবকিছু উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে কেবল লুটপাটের জন্য। সেই লুটপাটের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে আর ছিঁটেফোঁটা যা একটু থাকছে, সেগুলো এসব ক্যাসিনোতে বিনিয়োগ করা হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আর এসবই উন্নয়নের গণতন্ত্রের নামে চালিয়ে দেওয়া হচ্ছে।

দলের জেলা সম্পাদক মামুন হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গণসংহতি ঝিনাইদহ শাখার আহ্বায়ক নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) যশোর শাখার সভাপতি হাসিনুর রহমান প্রমুখ।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের