কটিয়াদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৬

উল্টে পড়া কাভার্ডভ্যান কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান রাসেল (৩৮) উপজেলার যুবদলের সভাপতি। তার বাড়ি ভোগপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

উল্টে পড়া কাভার্ডভ্যান পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়,কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেল করে রাসেল স্ত্রীসহ কটিয়াদী নিজ বাড়ি যাচ্ছিল। এসময় মধ্যপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মোটরসাইকেল আরোহীর ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সামা ইকবাল জানান,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি আটক করেছে। কিন্তু চালক পালিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান