নীলফামারীতে আগুনে ১৭ দোকান পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪০

আগুনে পুড়ে যাওয়া সাইকেল নীলফামারীর ডিমলার সুটিবাড়িহাটে আগুনে ১৭টি দোকানের মালামাল পুড়ে গেছে। এছাড়া একটি ডেন্টাল ক্লিনিকের সব যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে যায়। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
ব্যবসায়ীরা জানায়, হাটের পশ্চিম পাশে ফরহাত হোসেনের খাবারের হোটেলের চুলা থেকে আগুন লাগে। হোটেলের চুলার ওপর শুকানোর জন্য খড়ি রাখা ছিল। এ সময় হোটেলের ভেতরে ঘুমাচ্ছিলেন কর্মচারী নজরুল ইসলাম।
এলাকার লোকজন টের পেয়ে তাকে হোটেলের ভেতর থেকে উদ্ধার করে। ওই আগুনে হোটেলের পাশে থাকা ডেন্টাল সার্জন জহিরের ক্লিনিকের যন্ত্রপাতি, আসবাবপত্র, ওষুধ, নবিউল ইসলামের দোকানের নতুন ৩৫টি বাইসাইকেল ও যন্ত্রাংশসহ মোট ১৭টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ডিমলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, হোটেলের চুলার ওপর খড়ি রাখা ছিল। সেখান থেকে আগুন লাগে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম