যৌন নিপীড়নের ঘটনায় হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি রাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৫

প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষের বাসায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তের দ্রুত বিচার এবং হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। পরে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান রবিবার সকাল ১০টা পর্যন্ত সময় চাইলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

এ ঘটনায় বুধবার প্রাধ্যক্ষ বিথীকা বণিকের অভিযুক্ত ভাই শ্যামল বণিককে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

এর আগে, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শ’ শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। সেখান থেকে তারা বঙ্গমাতা হলের সামনে গিয়ে অভিযুক্তের বিচার দাবি, হল প্রাধ্যক্ষের পদত্যাগসহ কয়েক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। ঘণ্টাখানেক অবস্থানের পর শিক্ষার্থীরা বঙ্গমাতা হল থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। সেখানে তারা প্রশাসন ভবনের সামনে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা একই সঙ্গে দ্রুত হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। পরে উপাচার্য এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, যৌন নিপীড়নের শিকার শিক্ষার্থীর করা মামলার এজাহার সূত্রে জানা যায়, তিনি অধ্যাপক বীথিকা বণিকের মেয়েকে প্রাইভেট পড়াতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকার বাসায় যান। পড়ানো শেষ হয় রাত সাড়ে ১০টার দিকে। আবহাওয়া ভালো না থাকায় এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ক্যাম্পাসে না গিয়ে বীথিকা তাকে সেখানেই যেতে বললে ওই ছাত্রী রাজি হন। রাত দেড়টার দিকে বীথিকা হলে চলে যান। তখন ওই বাসায় বীথিকার দুই মেয়ে, ছোট ভাই শ্যামল বণিক ও ভুক্তভোগী ছাত্রী ছিলেন। আনুমানিক রাত ২টার দিকে শ্যামল ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করে। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে শ্যামল রুম থেকে চলে যায়। পরে ছাত্রীটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার এবং শ্যামল বণিককে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন:  রাবি শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে হল প্রাধ্যক্ষের ভাই গ্রেফতার

 

 

/এমএএ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের