বকশীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

জামালপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩

আটক জামালপুরের বকশীগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী এ তথ্য জানান।

ওসি বলেন, ‘উপজেলার নিলক্ষ্মীয়া ইউনিয়নের দক্ষিণ বেপারী গ্রামের কিশোর রফিকুল ইসলাম (১৬) নবম শ্রেণির ওই ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ধর্ষণ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে আমরা বৃহস্পতিবার সকালে তাকে আটক করি। আটকের পর ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রফিকুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের