ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৪

মামলা টেলিভিশন টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে রাষ্ট্রদ্রোহের নালিশি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো। ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন তিনি।

বাদীর আইনজীবী মোস্তাক আলম টুলু বলেন, ‘রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় নালিশি মামলা দায়ের করা হয়েছে।’
মামলার আরজিতে বলা হয়েছে, “গত ১৬ সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনের ‘রাজকাহন’ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উত্তেজিত হয়ে বলেন, ‘শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন, শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন’। শামসুজ্জামান দুদুর এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়েছে, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করছেন। দুদু সেটা উত্তেজনাবশত প্রকাশ করে দিয়েছেন।”

 

/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী