ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৯

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে বিএসএফ এর গুলিতে মো. দুলাল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে বেউরঝাড়ী বিওপির চড়ইগেদী এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুলালকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক এসএমএন সামিউন্নবী চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার মধ্যরাতে সীমান্ত পিলার ৩৭৯/৮-এস এর পাশ দিয়ে ৩-৪ জন বাংলাদেশি চোরাকারবারি অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় দুলাল গুলিবিদ্ধ হয়। দুলালের ডান কাঁধের নিচে গুলি লাগে। এই অবস্থায় সে পালিয়ে আসে।

বিজিবি জানায়, সংবাদ পেয়ে ওই ব্যাটালিয়নের বেউরঝাড়ী বিওপি হতে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে কাউকে খুঁজে পায়নি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন