রংপুর সদরের উপনির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না: টুকু

রংপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ২২:৫৫আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২৩:০১

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইকবাল হাসান মাহমুদ টুকু রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধান নির্বাচন সমন্বয়কারী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘রংপুরের প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তারা বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার আর হয়রানি করছে। নির্বাচনের দিন প্রশাসনের কাছে নিরপেক্ষতা পাবো বলে মনে হয় না।’ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বিএনপি প্রার্থী রিটা রহমানের সমর্থনে নির্বাচনি প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় টুকু তিনি প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) উদ্দেশে বলেন, ‘সিইসি তো বলেই দিয়েছেন নির্বাচনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ নেই। তিনি ভোটারদের উদ্বুদ্ধ করতে না পেরে এখন বলছেন জনগণের মাঝে আস্থার সংকট রয়েছে। জনগণকে দোষ দিয়ে লাভ নেই। নির্বাচন কমিশন একটা ব্যর্থ, অযোগ্য প্রতিষ্ঠান। তার পরেও সব জেনেই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে চাই। দেশের মানুষের অধিকার ফিরে আসুক আমরা সেটাই চাই।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমাদের সদর আসনের উপনির্বাচনে ঠিকমতো প্রচারণা করতে বাধা দেওয়া হচ্ছে। মাইক কেড়ে নেওয়া হচ্ছে। নেতাকর্মীদের সাদা পোশাকধারীরা নানান হুমকি-ধামকি দিচ্ছে। ফলে নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক নয়। তার পরেও আমরা নির্বাচনে আছি এবং থাকবো।’

তিনি বলেন, ‘দেশের ১৬ কোটি মানুষের ভরসাস্থল এটাই বিএনপি। এখনও দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি এত অত্যাচার, নির্যাতন, গুম, খুনের পরেও এখনও টিকে আছে এবং থাকবে। জনগণের আস্থা আছে বলেই বিএনপি দেশের সবচেয়ে বড় দল।’

২০ দলীয় জোটের সবাই বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করছে জানিয়ে টুকু বলেন, ‘রংপুর-৩ আসনে আমরা ২০ দলীয় জোট হিসেবে নির্বাচন করছি না সে কারণে আমাদের প্রার্থীকে “বিএনপির প্রার্থী” বলছি। তবে ২০ দলের নেতা কর্মীরাও আমাদের সঙ্গে কাজ করছেন।’ তারা আলাদাভাবে প্রচারণা চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

এ সময় তার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপি নেতা ইসরাত হোসেন, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজুসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। 

/এমএএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি