ভোমরা বন্দরে গভীর রাতে পেঁয়াজের গোডাউনে টাস্কফোর্সের অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ০৩:৩৭আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৭:৫৯

ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ মজুতকারীদের গোডাউনে র‌্যাব, পুলিশ বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযান চালিয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হকের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
ভোমরা বন্দরের একাধিক ব্যবসায়ী জানান, ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার আগে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে পেঁয়াজ গোডাউনে মজুত করে রেখেছে। এতে পেঁয়াজের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। ভোমরায় পেঁয়াজের দাম একদিনের ব্যবধানে কেজিতে ৪৭ টাকা বেড়েছে।
এ ঘটনায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। টাস্কফোর্স টিম প্রথমে ভোমরা কাস্টমস সংলগ্ন পঙ্কজ বাবু নামে একজনের পেঁয়াজের গোডাউনে অভিযান পরিচালনা করেন। ওই গোডাউনে বিপুল পরিমাণ পেঁয়াজ দেখতে পান তারা। এরপর মালিককে ডেকে বুধবার (২ অক্টোবর) সকালে এসব পেঁয়াজ বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আরও ৫ থেকে ৬টি পেঁয়াজের গোডাউনে অভিযান চালানো হয়। সকালের মধ্যে এসব গোডাউনের পেঁয়াজ বাজারজাত করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়।
অভিযানের বিষয়ে টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক জানান, প্রতিটি গোডাউন প্রশাসনের নজরদারিতে রাখা হয়েছে। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার আগে যে সকল ব্যবসায়ী বেশি মুনাফা লাভের আশায় পেঁয়াজ গোডাউনে মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। বিপুল পরিমাণ পেঁয়াজ আজ (বুধবার) সকালে বাজারে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। যথাসময়ে পেঁয়াজ বিক্রি না করে কৃত্রিম সংকটের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

/ওআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম