নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে সাংবাদিকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ০৯:৩৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১০:৪৭

ওবায়েদুর রহমান নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন দেশ টিভির সাবেক মানিকগঞ্জ প্রতিনিধি এবং ঘিওর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান। গত কাল বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় নিজের গ্রামের বাড়ি ঘিওর উপজেলার কাহেতারা গ্রামে নৌকায় বেড়ানোর সময় হঠাৎ পানিতে ডুবে মারা যান তিনি।

ওবায়েদুর রহমান ঘিওরের কাতেহার গ্রামের মো. সামেজ উদ্দিনের ছেলে। ওবায়েদুর রহমানের স্ত্রী সখিনা সুলতানা রানু জানান, তিনি দীর্ঘদিন যাবত মৃগি ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু জানান,  ওবায়েদুর রহমান এক সময় দেশ টিভির জেলা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি ঘিওর প্রেসক্লাবের বর্তমান কমিটির সহ-সভাপতি ছিলেন। মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় কোনও সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন না।

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যার দিকে একটি ডিঙ্গি নৌকায় করে তিনি বাড়ি ফেরার পথে নৌকা থেকে পানিতে পড়ে মারা যান। ঘণ্টা খানেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা ওবায়দুরের মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আজাহারুল ইসলাম আরজু জানান, তার অকাল মৃত্যুতে দলের নেতাকর্মীরা শোকাহত। তার মৃত্যুতে দলীয় শোক কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টার দিকে তার নামাজে জানাজা শেষে তার গ্রামের বাড়িতে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য
সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য
জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার
জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার
লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হুথিদের হামলা
লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হুথিদের হামলা
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত