পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত

শরীয়তপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৯, ০৬:১৭আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৬:১৮

শরীয়তপুর

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি পরিত্যক্ত ঘরে ককটেল বোমা বিস্ফোরনে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। আহত শিশুদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়,  বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশের পরিত্যক্ত ঘরে খেলতে যায়। সেখানে একটি বাজারের ব্যাগ দেখতে পায় তারা। শিক্ষার্থীরা ওই ব্যাগটি নিয়ে খেলা করতে থাকে। তখন বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া (৮), তৃতীয় শ্রেণির ইয়াসমিন(৯), চতুর্থ শ্রেণির তানজিলা (১০), শিশু শেণির মাহিম (৫) ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন (৬) আহত হয়। বিদ্যালয়ের শিক্ষক ও গ্রামবাসী তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোসাইরহাট থানার ওসি সেলিম রেজা বলেন, ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীদের আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছিলাম। আলামত পাওয়া গেছে। ওই ঘরে কীভাবে বোমা এলো ও এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
২৩৭ শিক্ষার্থীর প্রাথমিকের বৃত্তির ফল গায়েব করলো কারা? 
২৩৭ শিক্ষার্থীর প্রাথমিকের বৃত্তির ফল গায়েব করলো কারা? 
এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের
‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন