পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ১৭:৫৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৮:০১

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার একদিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (৯ অক্টোবর) সকালে শিবগঞ্জের নারায়ণপুর ইউনিয়নের বান্নাপাড়া এলাকার একটি বিলের মাঝে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।

মৃত ব্যক্তিরা হলো–  শাহাবুদ্দিন ও  তার ছেলে আব্দুল্লাহ। শাহাবুদ্দিন শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের তের-রশিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। 

পাকা ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে প্রতিদিনের মতো শাহাবুদ্দিন ও তার ছেলে টিনের তৈরি নৌকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের উদ্ধারে কার্যক্রম চালালেও তীব্র স্রোতের কারণে তারা কাজ করতে পারেনি। পরদিন তাদের মরদেহ ভেসে ওঠে।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী