ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ২৩:২১আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২৩:২৬

গভীর রাতে অভিযানে অংশ নেওয়া জেলা প্রশাসনের কর্মকর্তারা মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই ঝালকাঠির বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত সুগন্ধা ও বিষখালী নদীতে জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান চালানোর সময় পোনাবালিয়া এলাকায় ইলিশ স্বীকার করছিল জেলেরা।  এ সময় নৌকা ও জাল ফেলে মাছ নিয়ে পালিয়ে যায় কয়েকজন জেলে।  নদী থেকে তাদের ফেলে যাওয়া ইলিশ ধরার জাল ও নৌকা জব্দ করেন জেলা প্রশাসক। তবে জেলেদের আটক করা সম্ভব হয়নি।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) লুৎফুননেছা খানম, এনডিসি মো. বশির গাজী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ও মাছুমা আক্তার অংশ নেন।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও বেচা-কেনা নিষিদ্ধ করেছে সরকার।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম