পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ২৩:২৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২৩:৪৯

জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের পথসভা পুলিশের বাধায় পঞ্চগড় জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ অক্টোবর) তারা এ বিক্ষোভের আয়োজন করে।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, বেলা ১২টার দিকে জেলা কার্যালয় থেকে তারা মিছিল বের করে পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কে একশ মিটার না যেতেই পুলিশের বাধার মুখে পড়েন। পরে তারা জেলা বিএনপি কার্যালয়ের সামনে পথসভা করেন। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক।

এ সময় বক্তারা বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী