আবরার হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের ঝটিকা মিছিল

বরিশাল প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ১৯:০৯আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৯:১২

বরিশাল-ঢাকা মহাসড়কে ছাত্রদলের ঝটিকা বিক্ষোভ মিছিল বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় নগরীর সিঅ্যান্ডবি রোডে এই মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিঅ্যান্ডবি রোডের তন্ময় কমিউনিটি সেন্টারের সামনে থেকে বের হওয়া মিছিলটি ফরাজী ওয়ার্কশপ এলাকায় গিয়ে শেষ হয়।  সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়িসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, ‘বিচারহীনতার কারণে দেশে বারবার এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে। আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশের জনগণ শান্তি পাবে না।’

অবিলম্বে আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।

উল্লেখ্য, আবরার ফাহাদকে ৬ অক্টোবর রাতে তার রুম থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির মাঝখানের করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ লাশের ময়নাতদন্ত করেন। তিনি বলেন, ‘ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

এ হত্যার ঘটনায় ৭ অক্টোবর আবরারের বাবা বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের