টেকনাফে ৮ হাজার ইয়াবা উদ্ধার, মিয়ানমারের নাগরিকসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৯, ০৩:১৬আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০৩:৩১

টেকনাফে ৮ হাজার ইয়াবা উদ্ধার, মিয়ানমারের নাগরিকসহ আটক ২

কক্সবাজারে টেকনাফে ৮ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের মধ্যে একজন মিয়ানমার নাগরিক।

আটকরা হলো- মিয়ানমার আকিয়াব চামতলী এলাকার আনু মিয়ার ছেলে উসমান গনি (৩৫) ও টেকনাফের সেন্টমার্টিন কোনার পাড়া এলাকার মৃত মো. হোসনের ছেলে হাফেজ উল্লাহ (৫০)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল।

তিনি বলেন, ‘বিকালে সাড়ে ৪টার দিকে টেকনাফ সার্কেলের উপ-পরির্দশক নাছির উদ্দীনের নেতৃত্বে একটি দল ইয়াবা আদান-প্রদানের খবর পায়। এরপর টেকনাফ পৌর এলাকার বাসস্টেশনে অভিযান চালিয়ে ৮ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।’

আটক দুই কারবারিদের মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের