পাঁচ ঘণ্টা পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেল যোগাযোগ স্বাভাবিক

কিশোরগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ১২:২২আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১২:২৬

লাইনচ্যুত বগি কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশনের কাছে সারবোঝাই ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেললাইন মেরামত করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) ভোর সা‌ড়ে ৬ টার দি‌কে বগিটি লাইনচ্যুত হওয়ার পর পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রেললাইন মেরামতের পর বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ পথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। কি‌শোরগঞ্জ-নীলগঞ্জ স্টেশ‌নের মাঝামা‌ঝি স্থা‌নে বগিটি লাইনচ্যুত হয়েছিল।
কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘মালবাহী ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। বর্তমানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ পথে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।’
সিলেটের মাইজগাও ফেঞ্জুগঞ্জ থেকে ‘তারাকান্দি বিসি স্পেশাল’ ট্রেনটি জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে যায়। নীলগঞ্জ রেল স্টেশনের কাছে ট্রেনটির মাঝের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রেললাইন ও একটি রেলওয়ে কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে একটি উদ্ধারকারী ট্রেন ময়মনসিংহ থেকে এসে দুর্ঘটনা কবলিত বগিটি সরিয়ে রেললাইন মেরামত করে। এরপর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

আরও পড়ুন: কি‌শোরগ‌ঞ্জে সারবাহী ব‌গি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি