ভৈরবে ট্রেন লাইনচ্যুত, ময়মনসিংহ-ভৈরব রেল যোগাযোগ বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ২০:২৩আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:২৫

ট্রেন লাইনচ্যুত (ফাইল ছবি)

কিশোরগঞ্জের ভৈরব আউটার সিগন্যাল এলাকায় যাত্রীবাহী লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে ময়মনসিংহ-ভৈরব রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার (১২ অক্টোবর) রাতে ২৪২ নম্বর ডাউন ময়মনসিংহ লোকাল ট্রেনটি ময়মনসিংহ থেকে ভৈরবের উদ্দেশে প্লাটফর্ম ছাড়ে। ভৈরব স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

স্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য একটি উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে রওনা হয়েছে। ট্রেনটি পৌঁছালে দ্রুত উদ্ধার কাজ শুরু হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম