৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

বাগেরহাট প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৮:৪৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৯:৪৪

বাগেরহাট

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাব্বির হোসেন (২৫) নামে এক বখাটের নামে থানায় মামলা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাতে শিশুটির ফুপু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত সাব্বির উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের আবুল তালুকদারের ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (১৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করার জন্য বাগেরহাট আদালতে পাঠানো হয়।  আসামি গ্রেফতারে অভিযান চলছে।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুটি গ্রামের একজনের বাড়ির ফ্রিজে মাছ রেখে ফিরছিল। এ সময় সাব্বির তাকে জোর করে  ইজিবাইকে টেনে তুলে ধর্ষণের চেষ্টা চালায়। এতে মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এলে সাব্বির পালিয়ে যায়।

মামলার বাদী জানান, শিশুটির বাবা চট্টগ্রামে শ্রমিকের কাজ করেন। তার কাছেই বড় হয়েছে সে। বর্তমানে শিশুটি দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

তিনি আরও জানান, ঘটনার পর সাব্বির তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। প্রভাশালী হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম