‘শিক্ষার্থীদের মন থেকে হিংসা মুছে ফেলতে হবে’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ০৭:৪১আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৭:৫০

নবীন বরণ অনুষ্ঠানে নসরুল হামিদ বিপুর সঙ্গে কয়েকজন সাধারণ পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, ‘নৈতিক শিক্ষাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। এজন্য সব ছাত্র-ছাত্রীর মন থেকে হিংসা মুছে ফেলতে হবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী নতুন বাক্তারচর স্কুল অ্যান্ড কলেজকে আধুনিকায়ন করাসহ ব্যাপক পরিবর্তনের আশ্বাস দেন।

নসরুল হামিদ বিপু বলেন, ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাস ছাত্ররাই গড়েছে। কাজেই দেশ চালাতে যে ধরনের যোগ্য ও দক্ষ রাজনীতিবীদ দরকার, তা আজকের এই শিক্ষার্থীদের মাঝ থেকেই উঠে আসতে হবে। নবীনরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসবে।’

নতুন বাক্তারচর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন— কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিলুফার জাহান, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর
১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী