পাহাড়ে পর্যটনের উন্নয়নেও পুলিশ কাজ করছে: আইজিপি

রাঙামাটি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১৫:৫৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৬:১৭

রাঙামাটিতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘পাহাড়ে পর্যটনের উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি পুলিশও কাজ করে যাচ্ছে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে যাতে এই জেলার উন্নয়ন হয় সেজন্য কাজ করছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই অঞ্চলের পর্যটনের উন্নয়নে পুলিশ ভূমিকা রাখবে।’

রাঙামাটিতে পুলিশ পরিচালনাধীন পলওয়েল পার্কে নির্মাণাধীন কটেজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। বুধবার (১৬ অক্টোবর) সকালে তিনি পলওয়ে কটেজ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাঙামাটিতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

এর আগে পলওয়েল পার্ক এলাকায় আইজিপি এসে পৌঁছালে তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। আজ বিকালে রাঙামাটির বিশেষ আইনশৃঙ্খলা সভাসহ আগামীকাল তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা সভায় আইজিপি’র উপস্থিত থাকার কথা রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের