মা ইলিশ ধরায় লক্ষ্মীপুরে ১৫ জেলের জেল-জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৩:১১আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৩:২০

মা ইলিশ ধরায় লক্ষ্মীপুরে ১৫ জেলের জেল-জরিমানা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে লক্ষ্মীপুরে রামগতি ও রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় তাদের কাছ থেকে এক মণ ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার মধ্য রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় জেলেকে এক বছর করে কারাদণ্ড এবং ৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া জব্দকৃত মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলেরা বরিশাল ও লক্ষ্মীপুরের বাসিন্দা।

রামগতি ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল মোমিন এবং সাবরিন চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য ও পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ জানান, নিষেধাজ্ঞার সময় মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১৫ জেলেকে আটক করে ছয় জনকে এক বছর করে কারাদণ্ড ও ৯ জনকে অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। নিষোধাজ্ঞার সময় ২২ দিন মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ অথবা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এ আইন আমান্য করলে ১ বছর থেকে ২ বছরের জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে। প্রতিদিন নদীতে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের