ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আহত

নাটোর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ০৫:৪৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৬:৪৯

ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আহত নাটোর সদর উপজেলার গোকুলনগর এলাকায় শুক্রবার মাটিবাহী ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও এর চালক গুরুতর আহত হয়েছে। আহত মাসুম সরকারকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রুদ্র সরকার হালসা- ফুলসর গ্রামের আনিসুর রহমান খুশির ছেলে এবং আহত মাসুম সরকার (৩৫) একই এলাকার আলম সরকারের ছেলে ও নিহতের চাচা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জালাল উদ্দীন জানান, শুক্রবার সন্ধ্যায় হালসা থেকে মাটিবাহী ট্রলিটি নাটোর শহরের দিকে আসছিল। পথে গোকুলনগর এলাকায় ট্রলিকে মোটরসাইকেলটি ওভারটেক করতে গেলে  ট্রলির পিছনের চাকা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই এর আরোহী নিহত ও চালক আহত হন। স্থানীয়রা আহত মাসুমকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

/এমপি/
সম্পর্কিত
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
সর্বশেষ খবর
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়