অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নাইজেরিয়ান আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ২০:১৩ আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২০:২২

 

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নাইজেরিয়ান আটক ভারতে যাওয়ার চেষ্টার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর সীমান্তের নলগরিয়া এলাকা থেকে দুই নাইজেরিয়ান নাগরিকসহ এক বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আটকের পর বিকালে বিজয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা

আটকরা হলেন-ডেনিয়েল বিকামসো চখো (২৭), চিগোজি জাসিপাথ অপোতাজি(২৬) ও জমিনা বেগম (৫৫)।  

ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবীর জানান, ‘মো. রাব্বি নামে এক ব্যক্তির মাধ্যমে ঢাকা থেকে দুই নাইজেরিয়ান নাগরিক ভারত যাওয়ার উদ্দেশে সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর সীমান্তের নলগরিয়া এলাকার জমিনা বেগমের বাড়িতে অবস্থান নেয়। পরে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় মেইন পিলার-২০১৭/২-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলগরিয়া নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের আশ্রয়দাতা জমিনা বেগমকেও আটক করা হয়।’

তিনি আরও জানান, আটককৃত নাইজেরিয়ানদের মধ্যে একজনের ভিসার মেয়াদ গত ১৫ অক্টোবর শেষ হয়েছে। অপরজনের আগামী ১ জানুয়ারি শেষ হবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসির বদলি
রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসির বদলি
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
নির্বাচন-উত্তর বাংলাদেশ: আইন প্রয়োগকারী সংস্থা বনাম নাগরিক অধিকার 
নির্বাচন-উত্তর বাংলাদেশ: আইন প্রয়োগকারী সংস্থা বনাম নাগরিক অধিকার 
ভারতে পাওয়া যায় ভাড়ায় নাতি-নাতনি, বয়স্কদের সঙ্গ দিতে নতুন ব্যবসা
ভারতে পাওয়া যায় ভাড়ায় নাতি-নাতনি, বয়স্কদের সঙ্গ দিতে নতুন ব্যবসা
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প