নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: কুষ্টিয়ায় ১৭ জেলের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ০৩:৩৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০৩:৩৯

নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: কুষ্টিয়ায় ১৭ জেলের কারাদণ্ড কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ ধরার অপরাধে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে ১৭ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীবুল ইসলাম খান জানান, রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত কুমারখালী উপজেলার শিলাইদহ ও জগন্নাথপুর ইউনিয়নের পাশে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ১৭ জন জেলেকে সরকারি আদেশ অমান্য করে ইলিশ মাছ ধরা অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে তাদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দ কারেন্ট জাল স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কুমারখালী থানা পুলিশ মোবাইল কোর্টকে সহযোগিতা করেন। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। প্রসঙ্গত, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী