বগুড়ায় শতকোটি টাকা ব্যয়ে বিদ্যুতের ৯টি সাব-স্টেশন হচ্ছে

বগুড়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৯, ১৮:৩৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৮:৩৬

বগুড়া বগুড়ায় আগামী বছরের অক্টোবরে শতকোটি টাকা ব্যয়ে বিদ্যুতের নয়টি সাব-স্টেশন (জিআইএস) নির্মাণ করা হবে। ওই বছরের জুনের মধ্যে লাইন নির্মাণ ও পুনর্বাসনের কাজ সম্পন্ন হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বগুড়ায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী উৎপল কুমার সাহা এ তথ্য জানান।

বগুড়ায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের নির্ভরযোগ্য সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে বগুড়া সদরের গোদারপাড়া ও মাটিডালিতে  এবং শাজাহানপুরের সুজাবাদ একটি করে অত্যাধুনিক সাব-স্টেশন নির্মাণ করা হচ্ছে। এগুলোর প্রতিটিতে অফিস ভবন, কন্ট্রোল রুম ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। একই প্রকল্পের আওতায় প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে শিবগঞ্জ ও শেরপুরে একটি করে এবং দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলায় দুটি করে মোট ছয়টি সাধারণ সাব-স্টেশন স্থাপিত হচ্ছে। এছাড়াও নতুন লাইন নির্মাণ ও পুরাতন লাইন পুনর্বাসনের কাজ চলছে। প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের ১৬ জেলার গ্রাহকরা বিদ্যুতের লোডশেডিং, লো-ভোল্টেজ এবং সিস্টেম লসের ভোগান্তি থেকে রেহাই পাবেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর কাজটি সম্পন্ন হলে গ্রামের মানুষরাও শহরের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

এ প্রসঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সাংবাদিকদের জানান, সরকারের অন্যতম লক্ষ্য ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। সে লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতাধীন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সারাদেশের মতো বগুড়াতেও কাজ করছে।

এ কাজ বাস্তবায়নে মাঠপর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কথা উল্লেখ তিনি জানান, এ কাজের সময় বৈদ্যুতিক পোল ও ট্রান্সফরমার স্থাপনে স্থানীয়দের বাধা, নতুন লাইন নির্মাণ ও পুনর্বাসনে গাছের ডালপালা কাটতে বাধা এবং সারাদেশে একযোগে কাজ শুরু হওয়ায় দক্ষ বিদ্যুৎ শ্রমিকের সংকট দেখা দিচ্ছে। এরপরও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন হবে বলে তিনি আশা করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী