উন্নয়নমূলক কাজে সহযোগিতার আহ্বান সেনাপ্রধানের

নাটোর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ২৩:২৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২৩:২৫

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘সেনাবাহিনীর প্রথাগত কাজের পাশাপাশি উন্নয়নশীল দেশের মর্যাদা স্থায়ীকরণের লক্ষে উন্নয়নমূলক কর্মকাণ্ডে যখনই সুযোগ আসবে, তখনই তাতে অংশগ্রহণ করে দেশের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে সরকারকে সহযোগিতা করতে হবে।’

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আমার ঐকান্তিক প্রচেষ্টা হবে কোর অব ইঞ্জিনিয়ার্স এর সব সদস্যকে নিয়ে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করা।’

এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে কোর অব ইঞ্জিনিয়ার্সের ৭ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং তাকে এই সম্মানে ভূষিত করে।

সোমবার সকাল ১১ টার দিকে সেনাবাহিনী প্রধান অনুষ্ঠান চত্বরে পৌঁছালে কোর অব ইঞ্জিনিয়ার্সের একটি চৌকস দল অনার গার্ড কমান্ডার মেজর রেজাওয়ানুর রহমানের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে কোর অব ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ ইউনিট অধিনায়ক কর্নেল ফারুক আহমেদ সেনাবাহিনী প্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

/এএইচ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম