জামালপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের অভিযোগ

জামালপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৯, ১৬:৫৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৭:০২

মাদক ব্যবসা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক চারজন জামালপুরের বকশীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর এ ঘটনা ঘটে। পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার বৃহস্পতিবার দুপুরে জানান, ওই এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী রহিম বক্স, শহীদ ও মোরশেদকে আটক করা হয়। আটকের পর তাদের স্বজন ও অন্য মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা করে ধানুয়া কামালপুরের নুর ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী রহিম বক্সকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা ও কমিউনিটি পুলিশের সহায়তায় মো. মোরশেদ আলী ও তার ছেলে সাব্বির হোসেন ও জাদু মিয়াকে আটক করা হয়। মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই ) ওমর ফারুক, মো. ফরিদুল ইসলাম ও মো. আবুল খায়ের আহত হন।

জামালপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় রহিম বক্স, শহীদ, মোরশেদ ও সাব্বিরসহ অজ্ঞাতদের আসাম করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। রহিম বক্সসহ মামলার আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের