চট্টগ্রামে ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ নভেম্বর ২০১৯, ০৪:০৮ আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০৪:৪২

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানাধীন সার্সন রোড এলাকায় একটি সাততলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নিহত গৃহকর্মীর নাম লাকি আক্তার (৩৫)। লাকি সানমার ভ্যালেন্সিয়া নামে ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা সরওয়ার জাহানের বাসায় কাজ করতেন। তার পরিবার হালিশহর থানাধীন ঈদগাঁ বৌবাজার এলাকায় থাকেন।

এসআই আজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, লাকি কার্পেট রোদে দিতে ওই ভবনের ছাদে যান। ছাদের পাশের ফাঁকা জায়গায় টিনের ছাউনি ভেঙে সে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা মনে হচ্ছে। এ ঘটনায় নগর পুলিশের ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার মৃত্যুর বিষয়ে আর কোনও ঘটনা আছে কিনা আমরা সেটি খতিয়ে দেখছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা