রাস মেলার দর্শনার্থী সেজে হরিণ শিকারের চেষ্টা, ৬০ জন আটক

খুলনা ও মোংলা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৯, ১৪:১০আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৪:২৪

হরিণ শিকারের সরঞ্জাম হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদসহ ৬০ জনকে আটক করা হয়েছে। শিকারিদের মধ্যে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার কামাল হোসেনও রয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৪টার দিকে মোংলার জয়মনি থেকে বনবিভাগ তাদের আটক করে। তারা রাস মেলাকে ঘিরে যাত্রীবেশে হরিণ শিকারের চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

এই শিকারিদের সবারই বাড়ি বাগেরহাটের রামপালের রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক হরিণ শিকারিরা

মাহমুদুল হাসান জানান, ‘১০ নভেম্বর রাস মেলাকে ঘিরে আগাম যাত্রা করা যাত্রীদের একটি টিম ছিল এটি। যারা বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার বাসিন্দা। অ্যাডভান্স মেলায় অংশ নিতে তারা যাত্রা করেছিল। চাঁদপাই রেঞ্জের কর্মকর্তাদের সতর্ক দৃষ্টি কারণে বনবিভাগের হাতে এরা আটক হয়। এদের সঙ্গে থাকা তিনটি ট্রলারে হরিণ শিকারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ রশি ফাঁদ এ সময় জব্দ করা হয়।’

ডিএফও আরও জানান, শিকারিরা মোংলার জয়মনির খালে তিনটি নৌকাসহ হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদসহ অবস্থান করছিল। খবর পেয়ে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। অভিযানের নেতৃত্ব দেন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামরুল হাসান। হরিণ শিকারিদের নৌকা

কামরুল হাসান জানান, ‘গোপনে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করি। এসময় তাদের কাছ থেকে তিনটি নৌকা, বিপুল পরিমাণ ফাঁদ এবং হরিণ শিকারের কাজে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটক শিকারীদের নামে মামলার প্রস্তুতি চলছে।’

/এফএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৬ শিক্ষকের ৪ শিক্ষার্থী, পাস করেনি একজনও
১৬ শিক্ষকের ৪ শিক্ষার্থী, পাস করেনি একজনও
এক জেলার ১৩ মাদ্রাসার সবাই ফেল, নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা
এক জেলার ১৩ মাদ্রাসার সবাই ফেল, নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা
১৭ বছর ধরে শতভাগ জিপিএ-৫ পাচ্ছে এই কলেজের শিক্ষার্থীরা, কীভাবে
১৭ বছর ধরে শতভাগ জিপিএ-৫ পাচ্ছে এই কলেজের শিক্ষার্থীরা, কীভাবে
৭৮ জনের মধ্যে ৫৭ ফেল, স্কুলে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ, দিতে হলো মুচলেকা
৭৮ জনের মধ্যে ৫৭ ফেল, স্কুলে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ, দিতে হলো মুচলেকা
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের