ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা

শেরপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ১৬:৪১ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৬:৪১

দীর্ঘ রাজনৈতিক পথচলার ইতি টানলেন জাতীয়তাবাদী ছাত্রদলের শেরপুর জেলা শাখার সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক রাজিব আহমেদ। শনিবার (১০ অক্টোবর) রাত ১টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে রাজিব আহমেদ লেখেন, ‘রাজনীতির পথচলায় আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছি, যেখানে পেছনে তাকালে স্মৃতি, আবেগ, ভালোবাসা, ত্যাগ ও অপ্রাপ্তির গল্প ভেসে ওঠে। রাজনীতি একসময় মানুষের পাশে দাঁড়ানো ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন ছিল। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে।’

তিনি বলেন, ‘এই বিদায় কারও বিরুদ্ধে অভিযোগ নয়, কারও প্রতি বিদ্বেষ নয়, কিংবা অতীতকে অস্বীকার করাও নয়। এটি আমার জীবনের একটি অধ্যায় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। যে পথ ধরে হেঁটেছি, সেই পথের প্রতি থাকবে সম্মান; যারা পাশে ছিলেন, তাদের প্রতি থাকবে কৃতজ্ঞতা; আর যাদের সঙ্গে মতের অমিল হয়েছে, তাদের প্রতিও থাকবে শ্রদ্ধা।’

রাজনৈতিক জীবনে অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে তিনি আরও লেখেন, ‘রাজনীতি জীবনের একটি অধ্যায় মাত্র; কিন্তু মানুষ হিসেবে আমাদের পরিচয়, বিবেক, সম্পর্ক আর মানবিকতাই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। পদ-পদবি একদিন থাকবে না, পরিচয়ের জৌলুস একদিন ম্লান হয়ে যাবে। কিন্তু মানুষের হৃদয়ে যদি সামান্য ভালোবাসার জায়গা করে নেওয়া যায়, সেটুকুই হবে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’

সাধারণ মানুষ হিসেবে সবার কাছে দোয়া চেয়ে জীবনের বাকি সময় সততা, সম্মান ও মানবিকতা নিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তার এই বিদায়ের পোস্টে স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তার রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

/এএম/ 
সম্পর্কিত
১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তি ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
সর্বশেষ খবর
চলন্ত মোটরসাইকেল থেকে এক হাতে ক্যাচ, পেলেন ১০ হাজার রুপি পুরস্কার!
চলন্ত মোটরসাইকেল থেকে এক হাতে ক্যাচ, পেলেন ১০ হাজার রুপি পুরস্কার!
নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি ফের ৮ ডিসেম্বর
নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি ফের ৮ ডিসেম্বর
সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও
সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও
পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার