কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানোয় দুই আমদানিকারকের জেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ নভেম্বর ২০১৯, ১৯:৩৩আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২০:১৫

ভ্রাম্যমাণ আদালতের অভিযান কারসাজি করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত থাকার দুই আমদানিকারককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের নুপুর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত দুই আমদানিকারক হলেন- জেএস ট্রেডার্সের সত্ত্বাধিকারী মিনহাজ উদ্দিন বাপ্পি ও এ হোসাইন ব্রাদার্সের মালিক আবুল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল নুপুর মার্কেটের তিন আমদানিকারক কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানোর সঙ্গে জড়িত। এ ঘটনায় আজ দুপুরে ওই তিন আমদানিকারকের দুটি প্রতিষ্ঠানে আমরা অভিযান চালাই। এসময় দুটি প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হয়, পেঁয়াজ আমদানি করার পর সেগুলো কোন প্রতিষ্ঠানের কাছে কত টাকায় বিক্রি করেছেন। এর কোনও বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। এ ঘটনায় দুই আমদানিকার প্রতিষ্ঠানের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার আইনে তাদের এই দণ্ড দেওয়া হয়েছে।’  

প্রসঙ্গত এর আগে সোমবার চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকায় পেঁয়াজের বাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানতে পারেন, ১৫ জনের একটি সিন্ডিকেট কারসাজির মাধ্যমে ৪২ টাকায় আমদানি করা পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি করছেন। ১৫ জনের ওই সিন্ডিকেটে এই দুই আমদানিকারক প্রতিষ্ঠানের নাম রয়েছে।

সিন্ডিকেটে থাকা অপর ব্যক্তিরা হলেন- নগরীর নুপুর মার্কেট এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সোহরাব এন্টারপ্রাইজ, মেসার্স আল্লাহর দান স্টোর, কক্সবাজার জেলার টেকনাফ এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান আলিফ এন্টারপ্রাইজ, শাকিল ট্রেডার্স, গ্লোবাল লজেস্টিক নেটওয়ার্ক, আমদানিকারক সজিব, জহির, সাদ্দাম এই সিন্ডিকেটে রয়েছে। এর বাইরে রয়েছে বিক্রেতা ফোরকান, শফি, মিন্টু, খালেক, টিপু, আড়তদার মেসার্স আজমীর ভান্ডার, খাতুনগঞ্জ ট্রেডার্স, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান জেবি অ্যান্ড সন্সের মালিক আব্দুল খালেক।

আরও পড়ুন- ৪২ টাকার পেঁয়াজ পাইকারিতে ৯০, নেপথ্যে সিন্ডিকেট


/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের