জয়পুরহাটে মাছ চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৯, ২১:৪০আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২১:৫৬

জয়পুরহাট জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামে চোর সন্দেহে রফিকুল ইসলাম বাবু (৩২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা গেছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান এ তথ্য নিশ্চিত করেন।

বাবু উত্তর জয়পুর গ্রামের তালেবুর রহমানের ছেলে।

ওসি শাহরিয়ার খান জানান, জয়পুর গ্রামের একটি ইজারা নেওয়া পুকুর থেকে বাবু মাছ চুরি করেছেন বলে পুকুর মালিকরা সন্দেহ করেন। এর জের ধরে তারা জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকায় ডেকে নেয় বাবুকে। পুকুর মালিকরা বেদম মারপিট করে তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে নির্যাতন করে। এতে বাবু গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের