বিএনপি’র পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে: নওফেল

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ২০:১৮আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

বাজিতপুরে আওয়ামী লীগের সম্মেলনে মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘সংগঠন শক্তিশালী হলে সরকার শক্তিশালী হয়। তাই পদ-পদবি নিয়ে ব্যস্ত না থেকে সুখে-দুখে জনগণের পাশে থাকতে হবে। আদর্শ ছাড়া কেবল ক্ষমতা ও পকেট ভারী করার রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল বিএনপি। তাই তাদের এমন করুণ পরিণতি হয়েছে। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

সোমবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ২৭ বছর পর বাজিতপুরে আওয়ামী লীগের সম্মেলন হলো।

সেবার মানসিকতা নিয়ে দলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে নওফেল বলেন, ‘সরকারের সুনাম ও অর্জন রক্ষা করতে হলে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে হবে। আর দলের ভেতরে কেউ যাতে ঘাঁপটি মেরে থেকে দলের অর্জন বিনষ্ট করতে না পারে সেদিকে নজর রাখতে হবে।’ বাজিতপুরে আওয়ামী লীগের সম্মেলন

সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান। কিশোরগঞ্জ-৫ আসনের এমপি মোহাম্মদ আফজাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৩ আসনের এমপি নূর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শাহ আজিজুল হক প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করতে সোমবার সন্ধ্যা থেকে কাউন্সিলরদের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এতে ১১টি ইউনিয়নের ৩৮৭ জন কাউন্সিলর তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

দীর্ঘ ২৭ বছর পর বাজিতপুর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে ছিল চাঞ্চল্য। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১৯৯১ সালে আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই কমিটির সভাপতি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মিজবাহ উদ্দিন আহাম্মদ ও সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট আব্দুর রহমান বোরহান। এরপর ১৯৯৭, ২০০১ এবং ২০১২ সালে গঠিত হয় তিনটি আহ্বায়ক কমিটি। সর্বশেষ কমিটির আহ্বায়ক ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে আওয়ামী লীগের টানা তিনবারের সংসদ সদস্য আফজাল হোসেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে